১৪ ফেব্রুয়ারির মধ্যে হজযাত্রীর চুক্তি করতে হবে

HajjPortalBD

আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে সৌদি সরকারের সঙ্গে হজ সেবাদানকারী কোম্পানির সব চুক্তি সম্পন্ন করতে হবে। কোনো অবস্থাতেই সময় আর বাড়ানো হবে না। চুক্তি সম্পন্ন করতে সময় আর চারদিন বাকি থাকলেও নিবন্ধন করা প্রায় অর্ধেক হজযাত্রীর চুক্তি এখনো সম্পন্ন হয়নি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, হজের জন্য ৮৭ হাজার ১০০ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন।

উপদেষ্টা বলেন, সরকারি ব্যবস্থাপনায় যারা নিবন্ধন করেছেন তাদের সব চুক্তি সম্পন্ন হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় যারা নিবন্ধন করেছেন, তাদের ক্ষেত্রে অনেক এজেন্সিকে চুক্তি সম্পন্ন করতে ধীরগতি দেখা যাচ্ছে।

আ ফ ম খালিদ হোসেন বলেন, ১৪ ফেব্রুয়ারির মধ্যে সব চুক্তি সম্পন্ন করতে হবে। কোনো পরিস্থিতিতেই চুক্তি সম্পন্ন করার সময় বাড়ানো হবে না। যদি কারো চুক্তি সম্পন্ন না হয় তার দায় সৌদি সরকার নেবে না, বাংলাদেশ সরকারও নেবে না। সব দায় এজেন্সিকে নিতে হবে।

এখন পর্যন্ত কতজনের চুক্তি সম্পন্ন হয়েছে– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সরকারি ব্যবস্থাপনায় সবার চুক্তি সম্পন্ন হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় ৪৫ হাজার হজযাত্রীর চুক্তি সম্পন্ন হয়েছে।

Related Articles

অর্ধেক হজযাত্রীর চুক্তি সম্পন্ন হয়নি, বাকি আছে চারদিন

আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে সৌদি সরকারের পক্ষ থেকে হজ সেবাদানকারী কোম্পানির সঙ্গে সব চুক্তি সম্পন্ন করতে হবে। কোনো অবস্থাতেই এই সময় আর বাড়ানো হবে না।…

হজযাত্রায় এজেন্সির গাফলতি থাকলে লাইসেন্স বাতিল

হজযাত্রায় এজেন্সির গাফলতি থাকলেই লাইসেন্স বাতিল ও জরিমানা করা হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সাংবাদিক…

হজ ম্যানেজমেন্ট সেন্টার চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

হজযাত্রাকে সহজ, সুন্দর ও নিরাপদ করতে ‘হজ ম্যানেজমেন্ট সেন্টার’ চালু করে হজযাত্রীদের সার্বক্ষণিক সেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (মঙ্গলবার) বিকেলে…

এ বছর হজ্জ পালনে যেসব শর্ত দিলো সৌদি

চলতি বছর সৌদির যেসব বাসিন্দা ও বিদেশি হজ্জ করতে চান তাদের কিছু শর্ত দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। তারা বলেছে, এখন পর্যন্ত যারা একবারও…

হজযাত্রীদের শিশু সঙ্গী নিষিদ্ধ করলো সৌদি আরব

২০২৫ সালের হজ মৌসুমে হজযাত্রীদের সঙ্গে শিশুদের সঙ্গী হিসেবে নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই…

Responses

Your email address will not be published. Required fields are marked *